https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দেশজুড়ে আজ থেকে অনির্দিষ্টকাল বন্ধ মোবাইলফোনের দোকান

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৭, ২০২৫ ৪:৫৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা সংস্কার ও সিন্ডিকেট প্রথা বাতিলের মতো গুরুত্বপূর্ণ দাবিতে দেশজুড়ে কঠোর আন্দোলনে নেমেছেন মোবাইলফোন ব্যবসায়ীরা। এই কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বল মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি তারা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রধান কার্যালয় ঘেরাও করে আজ বিক্ষোভ করার কথা রয়েছে।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (বিএমবিসি) ডাকে এই আন্দোলন হচ্ছে। সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানান, রোববার সকাল থেকেই সাধারণ ব্যবসায়ীরা সারা দেশের মোবাইলের দোকান বন্ধ রেখে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেবেন।

ব্যবসায়ীদের প্রধান দাবিগুলো হলো—এনইআইআর পদ্ধতি অবিলম্বে সংস্কার করা। মোবাইলফোন আমদানির ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট প্রথা বাতিল করা। সব বৈধ ব্যবসায়ীর জন্য মোবাইলফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

মোবাইলফোন ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, বর্তমান কাঠামোতে এনইআইআর ব্যবস্থা কার্যকর হলে লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবার পথে বসতে পারে। তাদের দাবি, এই নতুন নিয়ম একটি বিশেষ গোষ্ঠীকেই লাভবান করবে এবং একইসঙ্গে ভোক্তাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে মোবাইলফোনের দাম বাড়িয়ে দেবে।

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করতে এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ঠিক আগেই বড় ধরনের আন্দোলনে নামলেন দেশের মোবাইলফোন ব্যবসায়ীরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জমিজমার পূর্বের জের ধরে সংঘর্ষে আহত ১ থানায় অভিযোগ

জ্বলন্ত সিগারেট মুখে ঢুকিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কথিত সাংবাদিক আটক

ছাগলনাইয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

২১শে আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলার সেই বিভীষিকাময় ভয়াবহতা আজো আমাকে কাঁদায়- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

৩ সপ্তাহে প্রিয়তমা: প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি

সাকসেস মেথড একাডেমি এর ২০২৪ সনের “পাঠ্যপুস্তক বিতরণ উৎসব” অনুষ্ঠিত

নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে ছেলেরা

আবারো উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন ছাদিকুজ্জামান খাঁন সুমন