https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 23 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এবার নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন অভিনেতা আহমেদ শরীফ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তারকারা। কখনো অভিনয় দিয়ে, কখনো নেতৃত্বের অভিজ্ঞতা দিয়ে এই নির্বাচনে বরাবরই সক্রিয় থাকেন সিনিয়র শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার আসন্ন নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ।

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ কথা জানান। আহমেদ শরীফ বলেন, আমেরিকা থেকে কিছু কাজে দেশে এসেছি। কিছুদিনের মধ্যেই আবার চলে যাব। তবে নির্বাচনের আগেই অবশ্যই দেশে ফিরব। যারা শিল্পী সমিতির জন্য কাজ করতে চান, তাদের নিয়ে একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেব।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে তার। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি। আহমেদ শরীফ বলেন, সবার সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনটির নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মৌলভীবাজার জেলার বড়লেখায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্টিত

কয়রায় কেন্দ্রীয় আ.লীগ নেতা সাইফুল্লাহ আল মামুন মামুনের মতবিনিময়।

শেখ হাসিনার ৩ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরলেন আসিফ নজরুল

মধ্যনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

বড়াইগ্রামে ২১৫০ লিটার চোলাই মদ উদ্ধার

বাগমারা থানার ৫নং আউচপাড়া ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদল আহবায়ক কমিটি গঠন।

কুমারখালী তে হকারের বসতবাড়ী দখল ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

সাকসেস মেথড একাডেমি এর ২০২৪ সনের “পাঠ্যপুস্তক বিতরণ উৎসব” অনুষ্ঠিত

কারওয়ান বাজারে যুবদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের হোতা রাজু গ্রেফতার।