https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাতজোড় করে বিজেপির জন্য আরেকবার সুযোগ চাইলেন মোদি

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উন্নয়ন থমকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। মোদি বলেছেন, হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন। তার দাবি, উন্নয়নের গতি আনতে পারে একমাত্র ডাবল ইঞ্জিন সরকার আর তাই দিল্লির মতো পশ্চিমবঙ্গেও বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

শনিবার কলকাতা বিমানবন্দর থেকে দেয়া এক অডিও ভাষণে মোদি এসব কথা বলেন। সম্প্রতি বিহারের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের জয়ের প্রসঙ্গটি উত্থাপন করে মোদি বলেন, ‘গোটা দেশ উন্নয়নের গতি চায়। এই উন্নয়নের জন্য বিহারের মানুষ এনডিএ সরকারকে ক্ষমতায় এনেছে। বিহারে জয়ের পর আমি একবার বলেছিলাম গঙ্গা নদী বিহার থেকে বয়ে পশ্চিমবঙ্গে পৌঁছায়। বিহারই পশ্চিমবঙ্গেও জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে। বিহারের জঙ্গলরাজ (অরাজকতা) খতম করেছে, প্রায় বিশ বছর পরে আগের থেকেও সেখানে বেশি আসনে জিতেছে বিজেপি। আজ পশ্চিমবঙ্গও যে জঙ্গলরাজ চলছে তা থেকে মুক্তি পেতে হবে। সেই কারণে পশ্চিমবঙ্গের প্রতিটা বাচ্চা, গ্রাম, শহর, গলি, মহল্লা বলছে- ‘বাঁচতে চাই বিজেপি তাই’।

ভারতের এই প্রধানমন্ত্রীর দাবি, মোদি আপনাদের জন্য অনেক কিছু করতে চায়। পশ্চিমবঙ্গের উন্নতির জন্য মোদি পুরো শক্তি দিয়ে আত্মত্যাগ করে কাজ করতে চায়। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য অর্থ, ইচ্ছা বা প্রকল্পের অভাব নেই। এখানে এমন একটা সরকার রয়েছে যারা কেবলমাত্র কাটমানি ও কমিশনের জন্য বসে রয়েছে। আজও হাজার, কোটি টাকার অনেক প্রকল্প এখানে আটকে রয়েছে, বাস্তবায়িত হয়নি। আমি রাজ্যের মানুষের কাছে বলতে চাই, তৃণমূল কংগ্রেস মোদির বিরোধিতা করছে করুক, একশ বার করুক, হাজার বার করুক! বিজেপির বিরোধিতা করতে হয় বেশি করে করুক, পুরো শক্তি দিয়ে করুক কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন আটকে দেয়া হচ্ছে সেটা বুঝতে পারছি না।

তিনি আরও বলেন, ওরা (তৃণমূল) মোদির বিরোধিতা করে করুক কিন্তু ওরা যেন দুঃখ না পায়, ওদের যেন ওদের অধিকার থেকে যেন বঞ্চিত না করা হয়, পশ্চিমবঙ্গের যুব সমাজের স্বপ্ন ভেঙে দেয়ার মতো পাপ যেন না করে। তাই আমি আপনাদের সবাইকে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন। একবার বিজেপির ডাবল ইঞ্জিন সরকার গড়ার সুযোগ দিয়ে দেখুন, আমরা কি রকম গতিতে এখানে উন্নয়ন ঘটাই।

মোদি বলেন, বিজেপির অনবরত প্রচেষ্টার মাঝে কোথাও কোথাও ‘গো ব্যাক মোদি’ বলে স্লোগান দেয়া হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ‘গো ব্যাক মোদি’র জন্য বাংলার মানুষের বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার স্লোগান দিচ্ছে। কিন্তু গো ব্যাক অনুপ্রবেশকারীদের বেলায় ওরা চুপ করে থাকে। যে অনুপ্রবেশকারীরা বাংলাক কজ্জা করতে চাইছে, তারাই তৃণমূলের কাছে সবচেয়ে আদরের। এটাই তৃণমূলের আসল চেহারা। ওরা অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বাংলায় এসআইআর-এর বিরোধিতা করেছে।

মোদি ত্রিপুরার উদাহরণ টেনে বলেন, বামফ্রন্ট সেখানে রাজ্যটিকে ৩০ বছর পিছিয়ে দিয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পর ত্রিপুরার উন্নয়ন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও বামেদের পতনের পর মানুষের আশা ছিল পরিবর্তন আসবে, কিন্তু তার অভিযোগ, তৃণমূল সেই প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। এর ফলেই ত্রিপুরা দ্রুত এগোচ্ছে আর পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রয়োজন, যাতে ডাবল ইঞ্জিন গতিতে উন্নয়নের ধারা প্রবাহিত হয়। উল্লেখ্য, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচনের আগে ভোটার ও দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে নদীয়া জেলার তাহেরপুরে একটি জনসভার আয়োজন করেছিল বিজেপি। শনিবার সকালে ওই সভায় উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী মোদির। সে উদ্দেশ্যে দিল্লি থেকে তার বিশেষ বিমান কলকাতা বিমানবন্দরে পৌঁছায় এবং সেখান থেকে হেলিকপ্টারে তাহেরপুর যাওয়ার কথা ছিল।

তবে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে হেলিকপ্টার তাহেরপুরের আকাশে চক্কর দিয়েও অবতরণ করতে পারেনি এবং শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ফিরে আসে। ফলে সরাসরি মোদিকে দেখতে না পেয়ে হতাশ হন বিজেপির কর্মী-সমর্থকেরা। পরে বিমানবন্দর থেকেই ভার্চ্যুয়ালি জনসভায় অডিও ভাষণ দেন মোদি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এবার এডি সায়েন্টিফিক ইনডেক্সে কুবির নতুন ৩১ শিক্ষক

শাকপুরা কন্যা বিদ্যাপিট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে চারা গাছ বিতরণ

নীলফামারী জেলার বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক গণের সাথে সিভিল সার্জনের আলোচনা সভা।

নোয়াখালীর চৌমুহনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ; নিষিদ্ধ পলিথিন জব্দ ও অর্থদণ্ড

সুনামগঞ্জে ট্রাক ও সিএনজি মখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ১ জন আহত

কালীগঞ্জে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী তৎপরতায় ফেন্সিডিল ও ইসকাপ উদ্ধার

বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না: নুরুল হক নুর

চিংড়ি ও মাছ রপ্তানির নগদ সহায়তা পেতে প্রত্যয়নপত্র লাগবে

দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় জবির ১০ হাজার শিক্ষার্থী  

মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে: দেব