https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘এই বাংলাদেশকে আমি চিনতে চাই না’, দেবের পর এবার বাংলাদেশ নিয়ে মন্তব্য মিঠুনের

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৩, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। নায়ক দেবের পর এবার উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন অভিনেতা থেকে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতিতে যোগ দেয়া মিঠুন চক্রবর্তী।

সোমবার আনন্দবাজার ডট কমকে অভিনেতা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। খুবই দুঃখিত এই পরিস্থিতির জন্য। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনও আগ্রহ নেই। সব কিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতেই হবে।’

এর আগে দেব, কোয়েল মল্লিক থেকে চিরঞ্জিত চক্রবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একই ভাবে চিন্তা প্রকাশ করেছেন। সম্প্রতি দেব এ প্রসঙ্গে বলেছিলেন, ‘মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুন। সবাই ভাল থাকুন।’

তিনি আরও বলেন, ‘আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যারা আছেন তাদের ভাল রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না। এটা যদি এখন হয়, আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে হচ্ছে। তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা সবাই ভাল থাকি। সিনেমা চলুক বা না চলুক আমরা যেন ভাল থাকি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সব বন্ধ করে দেয়া উচিত, কোনও কিছু এখান থেকে বাংলাদেশে যাবে না: শুভেন্দু

মিথ্যা অপবাদ দিয়ে আ’লীগ নেত্রীকে ঘরছাড়া

ফার্মগেটে বন্ধ যানচলাচল, শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব পুলিশের

নিখোঁজ যুবকের পায়ের রগ কাটা ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা

এই অচল বাংলাদেশ সচল হবে যেদিন তারেক রহমান ফিরে আসবে: শহীদ ইলিয়াস আলী

সীতাকুণ্ড মসহিন ফাতেমা সিদ্দিকী যুব ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি উৎপাদন বিষয়ক সেমিনার

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

২০০১ সালের পর দেশে আর প্রকৃত নির্বাচন হয়নি : ব্যারিস্টার ফুয়াদ

বাউল শিল্পীরা বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার