https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত ‘কেউ গ্রেফতার হয় নি’, জানাল পশ্চিমবঙ্গ পুলিশ

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পাঁচজনকে গ্রেফতার করেছে বলে সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলের পোস্টটিতে পশ্চিমবঙ্গ পুলিশ অবশ্য ওসমান হাদি বা বাংলাদেশের নাম উল্লেখ করে নি।

রোববার ঢাকা মেট্রোপলিটান পুলিশ সংবাদ সম্মেলন করে দাবি করেছিল যে ওসমান হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে এবং তাদের সহায়তা করার জন্য মেঘালয় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

সেই দাবি আগেই খারিজ করে দিয়েছে মেঘালয়ের পুলিশ এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

মেঘালয় পুলিশের মহা-পরিচালক ইদাশিশা নংগ্রাং-এর এক বিবৃতি উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে, পলাতক খুনিদের সহায়তা করার জন্য ওয়েস্ট গারো হিলস জেলায় দুজন গ্রেফতার হয়েছে বলে যে খবর বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে, তার কোনও “ভিত্তি নেই”।

আবার সংবাদ সংস্থা পিটিআইকে বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ উপাধ্যায় বলেছেন, “মেঘালয়ের হালুয়াঘাট দিয়ে কোনও ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পার করে এসেছে, এরকম কোনও প্রমাণ নেই।”

রোববার রাতে অবশ্য ঢাকার পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে যে, তাদের গ্রেফতার করা আসামি ও সীমান্ত এলাকার সূত্রে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তারা ওই দাবি করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রীয় খরচে জয়ের হয়ে লড়বেন আইনজীবী মনজুর আলম

সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

পীরগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে ত্রিমুখী প্রচেষ্টা।

মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

বড়লেখার বর্ণিতে প্রয়াত এবাদুর রহমান চৌধুরী সাহেবের স্বরণে শোক সভা মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে।

ভাইস চ্যান্সেলর বৃত্তি প্রাপ্ত কুবি শিক্ষার্থীদের চেক হস্তান্তর সম্পন্ন

সুনামগঞ্জে শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনের উপস্থিতিতে বাবুগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপি, শতভাগ বিজয়ের সম্ভাবনা দেখছেন নেতাকর্মীরা

কুরুচিপূর্ণ ব্যক্তিবর্গ আঠারগাছিয়ায় বসবাস করে- শিক্ষক নেতা আবু হানিফ মিয়া