https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় বোর্ডকে সতর্ক করলেন মোহাম্মদ কাইফ

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৪, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

আসন্ন আইপিএল ২০২৬ আসরে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও সামাজিক টানাপোড়েনের চলমান স্পর্শকাতর পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) তাড়াহুড়ো না করে, ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি উপলক্ষে দুবাইয়ে অবস্থানরত কাইফ ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এ নিয়ে আগ বাড়িয়ে মন্তব্য করা ঠিক হবে না।

তিনি বলেন, আমি গত ২-৩ সপ্তাহ ধরে দুবাইয়ে আছি, তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা সম্পূর্ণ বিসিসিআই দেখছে। তারাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে।

কাইফ আরও যোগ করেন, সামাজিক মাধ্যম বা জনমত অনেক সময় প্রশাসনিক প্রক্রিয়ার চেয়ে দ্রুত গতিতে চলে। কিন্তু বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিসিসিআই’কে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া উচিত।

বিসিসিআই কর্মকর্তা নিশ্চিত করেছেন, মুস্তাফিজের অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নির্দেশনা বা নিষেধাজ্ঞা আসেনি। তবে শনিবার ভারতীয় বোর্ডের নির্দেশনাকেই আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার ঘোষণা দেয় তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।

মোহাম্মদ কাইফ তার বক্তব্যের শেষে পুনরায় জোর দিয়ে বলেন, বিসিসিআই বড় বড় লিগ পরিচালনা করে, তারা জানে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। আমাদের উচিত শুধু অপেক্ষা করা এবং দেখা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মান্দায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় ধর্ষণের চেষ্টা,অবশেষে যুবক গ্রেফতার।

চোরাই পথে আসা ১৬৫ বস্তা ভারতীয় চিনিসহ- আটক ২

শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের আরো একটি মানবিক সেবা।

সৌদিতে অভিযানে গ্রেফতার ১০ হাজারের বেশি অভিবাসী

সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

তাহিরপুর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান

ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি