https://www.facebook.com/shirsokhabor/
Friday , 13 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জয়নুল আবেদীনের বিজয়ে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ

জয়নুল আবেদীনের বিজয়ে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ লেখেন, “অভিনন্দন বিজয়ী প্রার্থী জনাব জয়নুল আবেদীন।” একই সঙ্গে তিনি এ আসনের ৬১ হাজার ১৯২ জন ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা তার প্রতি আস্থা রেখেছেন।

পোস্টে তিনি বলেন, ইনসাফ, আজাদী ও নয়া রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে যারা কাজ করেছেন এবং ‘ঈগল’ প্রতীকের পক্ষে গত কয়েক সপ্তাহ প্রচারণায় অংশ নিয়েছেন—জামায়াত, এবি পার্টি, খেলাফত মজলিশ, এনসিপি ও ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতা-কর্মীদের প্রতিও তিনি কৃতজ্ঞ।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, আসনের ১২৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত ৩টার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে জয়নুল আবেদীন পেয়েছেন ৮০ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ফলে ১৮ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে জয়ী হন জয়নুল আবেদীন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ব্যথা-বেদনাহীন মৃত্যু ঘটেছিল টাইটানের যাত্রীদের!

সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

তওবা না করা পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম বয়কট: আতিকুল গাজী

সিংড়ায় ধান ভাঙ্গানোর মেশিনে জরিয়ে এক শ্রমিক নিহত

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা।

বরিশাল-৩ আসনে মই প্রতীকের প্রার্থী আজমুল জিহাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কুড়িগ্রামে ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সুদানে নিহত ৬ বীর সেনার জানাজা অনুষ্ঠিত, রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন