https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

“আমি এই মাটির সন্তান, আপনাদের পাশেই থাকবো”—বাবুগঞ্জে জয়নুল আবেদীন

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

“আমি এই মাটির সন্তান, আপনাদের পাশেই থাকবো”—বাবুগঞ্জে জয়নুল আবেদীন

কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, তিনি এই এলাকার মাটির সন্তান এবং সব সময় জনগণের পাশে ছিলেন ও থাকবেন।

মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকের চর এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চলমান জাতীয় সংসদ নির্বাচনে একটি ‘ষড়যন্ত্র’ চলছে।

জয়নুল আবেদীন বলেন, “ধানের শীষে ভোট দিলে বিদেশে অবস্থানরত আমাদের নেতা তারেক রহমান যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন, সে অনুযায়ী দেশ এগিয়ে যাবে। বিশেষ করে নারী, তরুণ সমাজ ও মুক্তিযোদ্ধাদের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি বলেন, বর্তমানে অনেক মুক্তিযোদ্ধা অবহেলিত অবস্থায় রয়েছেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গেলে চলবে না। ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা টানা ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার সেই অধিকার প্রয়োগ করে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।”

সরকারবিরোধী বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য ধানের শীষে ভোট দেওয়া জরুরি।”

এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনা করে তিনি বলেন, একজন ‘জেলখানায় বসে ষড়যন্ত্র করছেন’ এবং আরেকজন জনগণের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়ে নির্বাচনে টিকে থাকার চেষ্টা করছেন।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির ও আরিফুর রহমান শিমুল শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীর ডোমারে যৌন হেনস্থার মামলায় শিক্ষক কারাগারে

বাগমারায় উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপরক্ষে সুধী সমাবেশ শনিবার

কোনো কিছু ধ্বংস করে হাদিকে ধারণ করা যাবে না: হাসনাত আবদুল্লাহ

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ শিশু।

সরিষাবাড়ীতে কোটা আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত ও প্রতিবাদ সমাবেশ 

নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

ঝিনাইদহে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ১

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।

হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

ঝিনাইদহে ৭২ লাখ টাকার অবৈধ স্বর্ণ জব্দ, গ্রেফতার ১