https://www.facebook.com/shirsokhabor/
Friday , 13 March 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে ফেনসিডিল আনছিলেন রায়হান, উজিরপুরে ৪০ বোতলসহ গ্রেপ্তার

চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে ফেনসিডিল আনছিলেন রায়হান, উজিরপুরে ৪০ বোতলসহ গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কের ইচলাদী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের আভিযানিক দল।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাত ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুর থানাধীন ইচলাদী টোলপ্লাজার পাশে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মো. রায়হান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক রায়হান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত মো. মান্নানের ছেলে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিনিয়র উপ–পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে বরিশালে আসছিলেন রায়হান—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে কোডিন ফসফেট মিশ্রিত “FAIRDYL” (ফেয়ারডিল) লেবেলযুক্ত ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় উজিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং সহ চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

গোমস্তাপুরে বিদায়ী ইউএনও কে বিদায় সংবর্ধনা

নোয়াখালীতে এবারও এইচএসসির ফলাফলের শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ

নেত্রকোণায় বেলার প্রধান নির্বাহী’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

নাটোরে চেয়ারম্যানের অনিয়মে টিসিবি পণ্য পাচ্ছেনা সুবিধাভূগীরা

শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কুড়িগ্রামে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা, বহিষ্কার-৩

হাতিবান্ধায় ট্রেনের ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

শাকপুরা কন্যা বিদ্যাপিট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে চারা গাছ বিতরণ

প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর নেতৃত্বে হাজারও নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান