https://www.facebook.com/shirsokhabor/
Friday , 25 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রহমতপুরে ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী রুবেল সরদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রহমতপুরে ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী রুবেল সরদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বাবুগঞ্জ প্রতিনিধি: আসন্ন ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের (খানপুরা–উত্তর রহমতপুর) মেম্বার প্রার্থী মো. রুবেল সরদার গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খানপুরা এলাকার খানবাড়ি থেকে গণসংযোগ শুরু করেন রুবেল সরদার। পরে তিনি বিভিন্ন সড়ক ও বাড়িঘরে গিয়ে উত্তর রহমতপুরের সিকদার বাড়ি পর্যন্ত গণসংযোগ করেন এবং স্থানীয় মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে রুবেল সরদার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মা-বোন ও মুরব্বিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন কথা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি এলাকার বয়োজ্যেষ্ঠ ও মুরব্বিদের কাছ থেকে দোয়া নেন।
গণসংযোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলেন রুবেল সরদার। এ সময় তিনি ৪ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মো. রুবেল সরদার বলেন, “আজ খানপুরা এলাকার মানুষের সঙ্গে সরাসরি দেখা করে কথা বলার সুযোগ হয়েছে। সবার ভালোবাসা, আন্তরিকতা ও দোয়া আমাকে উৎসাহিত করেছে। এলাকার মানুষের কথা শুনে তাঁদের প্রত্যাশাগুলো জানার চেষ্টা করছি। আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
গণসংযোগ শেষে রুবেল সরদার বলেন, এলাকার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রেখে তাঁদের কথা ও প্রত্যাশাগুলো জানতে চান। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে পর্যায়ক্রমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করবেন বলেও জানান তিনি।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর পশ্চিম খানপুরা হাওলাদার বাড়ি জামে মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে রুবেল সরদার তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এরপর থেকে তিনি ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ করছেন।
রুবেল সরদার দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি অংশগ্রহণ করে আসছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক, জিজ্ঞাসাবাদ

এবার নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন অভিনেতা আহমেদ শরীফ

ভেকুর হাতল ধরেই খাল পুনঃখননের সূচনা এমপি জয়নুল আবেদীনের

ধর্ষণের মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে হাসপাতালে শ্লীলতাহানির শিকার

গফরগাঁওয়ে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ

নেত্রকোনায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের মানববন্ধন

বেড়াতে আসা জামাই কর্তৃক বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষিত

ডক্টর’স ডোর ডায়াগনষ্টিক সেন্টার এর ষান্মাসিক কর্মী মূল্যায়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লালপুরে বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ