https://www.facebook.com/shirsokhabor/
Friday , 4 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কাট্টলীবিলে স্পিড বোট বালুবাহী বোট সংঘর্ষ,নিখোঁজদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে উদ্ধার অভিযান

বিপ্লব ইসলাম,লংগদু উপজেলা প্রতিনিধিঃ

রাংগামাটির লংগদুতে কাপ্তাই লেকের কাট্টলিবিলে বালুবাহী বোটের সাথে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষে সাতজন আহত এবং নিখোঁজ দুইজন। শুক্রবার (৪ নবেম্বর ) দুপুর ২ টার দিকে উপজেলার কাট্টলিবিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো-বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি ইউনিয়ন এর ক্যাংড়াছড়ি গ্রামের মুক্তলাল চাকমার ছেলে লিটন চাকম (২০) এবং বরকল উপজেলার সুভলং ইউনিয়নের হাজা ছড়া গ্রামের সুরত চাকমার মেয়ে এলিনা চাকমা (২০)।

সেনাবাহিনী জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে বাঘাইছড়ির সিজক কলেজের কাজ শেষে রাংগামাটি যাওয়ার পথে ৯ জন যাত্রী সহ রাংগামটির উদ্দেশ্যে রওয়ানা হলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বোটের সাথে স্পিডবোটটির সংঘর্ষ হয়,এবং স্পিডবোটটি ঘটনাস্থলেই উল্টে যায়। স্পিডবোটে অবস্থানরত নয় জনের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা গেলেও দুই জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

লংগদু জোনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্হলে পৌছে। ঘটনাস্থলে পৌছানোর পর সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজদেরকে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছে। পরবর্তীতে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে লংগদু উপজেলা পুলিশ স্পিড বোট, বালু বোঝাই ট্রলার ও দুই চালককে আটক করে। বর্তমানে স্পিডবোটের আহত ৬ জনকে রাঙ্গামাটিতে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়ার নির্দেশনায় মেজর আবরার এর তত্ত্বাবধানে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাতজোড় করে বিজেপির জন্য আরেকবার সুযোগ চাইলেন মোদি

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

ঈশ্বরদীতে রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর উদ্দোগে জাতীয় শোক দিবস পালন

ওসমান হাদির কিলিং মিশন মাস্টারমাইন্ড সেই ‘শাহীন চেয়ারম্যান’

পাবনায় দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভার্চুয়াল এআই ইনস্টিটিউট এর জাতীয় পর্যায়ে মেগা ইভেন্ট ইম্পাওয়ার ইয়ুথ ২০২৩

জবি শিসের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভূয়া সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদলিপি

বড়াইগ্রামে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ হস্তান্তর

দৌলতপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের গণজোয়ার