https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 27 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা প্রশাসকের পদোন্নতির সংবর্ধনা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
শাহজাদপুরে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা ড. ফারুক আহাম্মদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিয়াকত সালমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা, পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপলো, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ আলম, কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. ফারুক আহাম্মদ বলেন, “আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা নিশ্চিত বিপদ জেনেও দেশকে মুক্ত করতে ঝাপিয়ে পড়েছিলেন, রক্ত দিয়েছিলেন, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। আর সেই উদ্দেশ্য সংবলিত ছিল ৭২ এর সংবিধানে। তাই আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় এগিয়ে যেতে হবে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন প্রতিষ্ঠার জন্য। ”
এর আগে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচছা জানান শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এবং সব শেষে বিদায়ী অতিথি ড. ফারুক আহাম্মদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হান্নান মাসউদকে ‘হত্যার হুমকি’: সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

বিয়ে করেও ধর্ষণ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না গায়ক নোবেল

গোমস্তাপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন।

ঝিনাইদহে নির্মাণাধীন স্কুল ভবনের পাইলিংয়ের গর্তে পড়ে শিশু নিহত।

নাটোরের ৪টি উপজেলায় শিলা বৃষ্টি ,ফসলের ব্যাপক ক্ষতি

নওগাঁয় প্রাথমিকে নিয়োগের প্রশ্নপত্র দেবে বলে ১৮ লাখ টাকা চুক্তি, গ্রেফতার ১৮

জুলাইযোদ্ধা মুনিরার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন, নিরাপত্তাহীনতায় পরিবার

দৌলতপুর মডেল কলেজে অনার্স প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন

সাকসেস মেথড একাডেমি এর ২০২৪ সনের “পাঠ্যপুস্তক বিতরণ উৎসব” অনুষ্ঠিত

নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের আর এক নাম ‘হেনরী আমীন পপি’