https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে ধানের সাথে শত্রুতা

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২২ ১:১১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ধানের সাথে শত্রুতা আগাছা দমন কীটনাশক  বিষ দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে পাঁচ বিঘা জমির ধান।
জমির মালিকানা দ্বন্দ্বে ফসলি জমি দখল নিতে ধান নষ্টের অভিযোগ পরস্পরের এই ঘটনায় মামলা করেছে দুই পক্ষ।
আশপাশের জমিতে যেখানে দোলা দিচ্ছে ধানের শীষ তার পাশের জমিতে বিবর্ণ ফসল। এই ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের  কাসরইল এলাকার একটি ধান ক্ষেতের।
জমির চাষকৃত মালিক মোঃ রফিক বিশ্বাস অভিযোগ করে বলেন, কাসরইল মোজায় ২০১৮ সালে ক্রয় সূত্রে পাঁচ বিঘা জমির মালিক হয়ে হালনাগাদ কাগজপত্র মূলে আমি চাষাবাদ করে আসছি কিন্তু ব্যক্তিগত শত্রুতার জেরে আগাছা নাশক বিষ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমার পাঁচ বিঘা জমির পুরোটা ধান ক্ষেত। গত তিন বছর পরস্পর তারা আমার এই পাঁচ বিঘা জমির ধান নষ্ট করে দিচ্ছে। তিনি আরো দাবী করেন এই অপকর্মের সাথে জড়িত আছে পাশ্ববর্তী শিবগঞ্জ  উপজেলার  সেলিমাবাদ গ্রামের মৃত রিয়াজউদ্দিন বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম নিজে ও তার ছেলে এবং স্থানীয় ভাড়াটিয়া কিছু উল্লেখযোগ্য সন্ত্রাসীরা।
কিন্তু এদিকে  সব অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম  উল্টো রফিক বিশ্বাসের  বিরুদ্ধে অভিযোগ করে বলেন  রফিক বিশ্বাস স্থানীয় হওয়ায়  আমি ওখানে যেতেই পারিনা বাড়ি থেকে লোকজন নিয়ে গিয়ে ধান লাগায়। সে ধান নষ্ট করে দেয়।
সে মনে করছে আমি এভাবে জ্বালাবো সে জমি ছেড়ে চলে যাবে তার বাড়ি দূরে এবং সে আমার জমি জবর দখল করছে বলেও দাবী করেন শফিকুল ইসলাম।
তবে স্থানীয়রা এমন শত্রুতাকে  অমানবিক বলে জানান, জমি যদি রফিক বিশ্বাসের না হয়ে থাকেন সে জন্য আদালত আছে তার জন্য তো তার চাষকৃত ধান ঘাস পুরা বিষ দিয়ে  নষ্ট বা এই অমানবিক ক্ষতি সাধন করতে পারেন না।
 এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, আদালতে পাল্টাপাল্টি দুই পক্ষের মামলা করেছেন এবং থানা কে তদন্ত দিয়েছে, এটা আমরা শুনেছি।
এখন থানা তদন্ত করে একটা রিপোর্ট দিবে। তদন্ত করার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আদালত বলে জানিয়েছে এই পুলিশ  কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

নেত্রকোণায় মাছ নিধনের মামলা করায় হত্যার হুমকি, সংবাদ সম্মেলন

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

স্বকীয়তা হারাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৫০ বছরেও পাকা হয়নি সড়ক, চরম দূর্ভোগে জনসাধারণ

সহকারী প্রক্টরকে অপদস্থ করার অভিযোগ ড. শামিমের বিরুদ্ধে

নবাবগঞ্জে শিক্ষার্থীর পরীক্ষায় বাঁধা দেয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

২৫ ডিসেম্বর বিমানযাত্রীদের আগেভাগে বের হবার পরামর্শ

ঢাকায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অভিযোগ করে হয়রানী বন্ধে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন