ঝিনাইদহে ট্রেনেকাটা পড়ে পোশাক শ্রমিক নিহত!!
ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিক নিহত!!
ঝিনাই.দহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৬) নামের এক পোশাক শ্রমিক নিহত
হয়েছেন। শনিবার (১১ মার্চ) বে লা ১১টার দিকে উপজেলার সুন্দরপুর এলাকায় চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তিনি।
মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শুক্রবার কালীগঞ্জ উনিহতপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামের শ্বশুরবাড়িতে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আকবর ধনীর মেয়ে রোমেনা বেগমের সঙ্গে তিনমাস আগে তার বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পাশের একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। তবে তিনি আত্মহত্যা করেছে না অন্য কোনো কারণে ট্রেনে কাটা পড়ে নিহত হন সেটি জানা যায়নি।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শোভন রায় জানান, বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করবেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তাই মরদেহ উদ্ধার করবে রেল পুলিশ। তবে তার কাছে থাকা ২ হাজার ৩০০ টাকা আমি হেফাজতে নিয়েছি। এটা নিহতের পারিবারের কাছে হস্তান্তর করা হবে।



















