https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৬ জুন ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামে প্রতিবন্ধীদের ঈদসামগ্রী বিতরণের প্যান্ডেল ভাঙচুর

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
জুন ২৬, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর প্রতিনিধি:

বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণের প্যান্ডেল ভাঙচুর করায় প্রতিবাদে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন প্রতিবন্ধীরা।
নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণের প্যান্ডেল ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শতাধিক প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ করেন। সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কে এ বিক্ষোভ হয়। পরে থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করার জন্য জেয়াড়ি ইউনিয়নের চণ্ডীপুরে খাসজমির ওপর প্যান্ডেল তৈরি করে স্থানীয় সংগঠন ‘জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয় ও বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র’। সংগঠনের কর্মকর্তারা সকালে অনুষ্ঠানস্থলে এসে দেখেন প্যান্ডেল ভাঙা। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ছবিসংবলিত ব্যানার ছেঁড়া। স্থানীয়রা জানান, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের সহকারী খামার ব্যবস্থাপক মাহবুবুল ইসলামের নেতৃত্বে প্যান্ডেল ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠানে আসা প্রতিবন্ধীরা ও তাদের পরিবারের সদস্যরা পাশের আঞ্চলিক সড়কের ওপর বসে পড়েন। এতে উভয় পাশে যানবাহন আটকে যায়। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয় ও বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শরিফুল ইসলাম মানিক জানান, প্রতিবন্ধীদের ঈদসামগ্রী বিতরণের জন্য অনুমতি নিয়ে প্যান্ডেল করা হয়। কিন্তু ভোরে সহকারী খামার ব্যবস্থাপকের নেতৃত্বে খামার কর্মীরা তা ভেঙে ফেলেন।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম বলেন, ‘সকালে এসে দেখি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের ছবিসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ ধরনের ধৃষ্টতা তার মতো সরকারি কর্মকর্তার দেখানো উচিত হয়নি। এ ঘটনার বিচার ও শাস্তি চাই।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার শ্যামনগরে ফের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

জামায়াত-এনসিপির আসন সমঝোতা, দলের আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় ৮ দলীয় জোট

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -৩

বাবুগঞ্জে সেলিমা রহমান এমপির পক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ

কারাবন্দি ইমরান খানের মৃত্যুর গুজব, উত্তপ্ত পাকিস্তান

লংগদুতে দেনাদারের ছুরিকাঘাতে আহত পাওনাদার মা-ছেলে

ঝালকাঠি রাজাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সারজিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ