https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 5 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক বিক্রির দায়ে এক জনের কারাদণ্ড

সোহেল রানা, জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ

লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলায় মাদক বিক্রির দায়ে সুদানকে (৫৫) এক বছর ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম তাকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত সুদান চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণকিশোর গ্রামের মৃত সারোদা মোহনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত থেকে ফেন্সিডিল, গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পরিবহণ করে সারাদেশে সরবরাহ করেন সুদান চন্দ্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

এ সময় ২২ বোতল ফেন্সিডিল ও তিন বোতল এস্কাপ সিরাপসহ মাদক বিক্রেতা সুদান চন্দ্রকে আটক করে। পরে অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে উপস্থিত জনতার সামনে জব্দকৃত এসব মাদক ধ্বংস করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, মাদকমুক্ত উপজেলা গড়তে স্থানীয়দের সহায়তা কামনা করি। মাদক নিয়ন্ত্রণ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনে সেনাবাহিনী

তাহিরপুরে ড্রেজারে বালু দিয়ে বাঁধ নির্মাণ

নলডাঙ্গা ইউএনও অফিসে ঢুকে গাড়িচালককে মারার চেষ্টা, মামলা

কয়রায় বেদখল খাল ফিরে পেল ইজারাদার।

গাইবান্ধায় অটোচালক রাজু হত্যার ৯ মাস পর আসামি রাজেন্দ্র গ্রেফতার

লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

জামালগঞ্জে ঢেউটিন কিনতে গিয়ে ঢেউটিনের বান্ডিল গায়ের ওপর পড়ে বিএনপি নেতার মৃত্যু, আহত ৩

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, মরদেহে আগুন

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন চান ড. হোসেন মনসুর