https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ডোমারের মির্জাগঞ্জ বধ্যভূমির উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৯, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনীর নির্মম নির্যাতন এবং গণহত্যায় শহীদ কহুর, নহুর ও রুস্তমের স্মৃতিবিজড়িত নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ বধ্যভূমির উদ্বোধন করা হয়েছে আজ।

বৃহস্পতিবার (৯ই নভেম্বর) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বালাপাড়ায় ফিতা কেটে বধ্যভূমির দ্বার উন্মোচন করেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, জোড়াবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, ৪নং জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সহিদ আহম্মেদ সান্তু প্রমূখ।

উদ্বোধনের পর সকল শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন সহ বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানা যায়, মির্জাগঞ্জ বধ্যভূমিতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়ার মৃত গফুর উদ্দিনের পুত্র শহীদ আজিমদ্দিন কহুর (লাল মুক্তিবার্তা নং-০৩১৫০৫০০৯৯), শহীদ ফজর হক নহুর (লাল মুক্তিবার্তা নং-০৩১৫০৫০১০৮) ও চান্দখানের মৃত কাউয়ুমের পুত্র শহীদ রুস্তম আলী (ভারতীয় তালিকা নং-৪১৪৫১) সহ অজ্ঞাত পরিচয়ের অনেক মানুষ শহীদ হন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবি সাইন্স ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত

মমিনুর রহমান এর গল্প “তোমার আশায়,

‘প্রয়োজনের তাগিদে’ তারেক রহমানে আস্থা দিল্লির, জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন চায় বিএনপি

মান্দায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ

নোয়াখালীর চৌমুহনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ; নিষিদ্ধ পলিথিন জব্দ ও অর্থদণ্ড

বাবুগঞ্জে ঢাকাস্থ রহমতপুর কল্যাণ সমিতির সদস্য, সাংবাদিক রুবেল সরদারকে ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা

জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শাকির-তানিম

চিকিৎসায় অবহেলার অভিযোগে বীরপ্রতীক রতন শরীফের মৃত্যু: সন্তানের অভিযোগ, বাবুগঞ্জে শোক ও ক্ষোভ