https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ২, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

 

মোঃ সাগর খান, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ২২৪- সুনামগঞ্জ ১ তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকারের নির্বাচনী প্রচারণা চলছে।

তার ধারাবাহিকতা আজ (২ জানুয়ারি ২০২৪) মঙ্গলবার দুপুর ২ টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদাঘাট বাজারের প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল করিম,সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে,বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।

এই সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে আমার মতো কর্মীর হাতে নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন যাতে করে আপনাদের সাথে নিয়ে আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে জয় লাভ করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জ ১ আসন উপহার দিতে পারি এই সময় তিনি হাওরের বিভিন্ন সমস্যা সমাধানে জননেত্রী শেখ হাসিনার উদ্বেগ নিয়েও কথা বলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ কালীগঞ্জে ৭৭ বোতল ফেনসিডিল সহ স্বামী-স্ত্রী আটক।

মধ্যনগরে এম শহীদের নেতৃত্বে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল,আটক ২

অনলাইন ক্লাসে জবি, বন্ধ থাকবে পরীক্ষা

উৎসবমুখর ভাবেই শেষ হলো সিএসটিই ডিপার্টমেন্টের হল পার্টি

শ্যামনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

সাংবাদিক হারুনুর রশিদ হাবিবুল্লাহ কে বিএমএসএস এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

বিদেশি পিস্তল গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নেত্রকোণায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন

বড়াইগ্রামের মোটরসাইকেল ও পিক-আপ এর মুখোমুখি সংঘর্ষ-নিহত ১

বড়াইগ্রামের মোটরসাইকেল ও পিক-আপ এর মুখোমুখি সংঘর্ষ-নিহত ১

গুরুদাসপুর পৌর চত্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন