https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে ভোটের ১৫ ঘন্টা আগে উপজেলা নির্বাচন স্থগিত

প্রতিবেদক
Saiful Islam
মে ৭, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ

প্রথম ধাপের বুধবার (৮ মে) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের ১৫ ঘন্টা আগে এ উপজেলায় সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৭ মে) বিকাল পনে পাঁচটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।

মঙ্গলবার বিকাল পাঁচটায় দিকে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কার্যালয়ে সাথে আলাপকালে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ স্থগিত আদেশের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন,  নির্বাচন কমিশনারের সিন্ধান্ত মোতাবেক ৮মে ১ম ধাপে অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জানানো হবে।

নির্বাচন কমিশনের পাঠানো চিঠির‌ বরাতে তিনি জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে আগমী ৮ মে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ গত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন।

মঙ্গলবার (৭ মে) হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে আদালত আদেশে ‘No Order’ প্রদান করেন। এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল (৮ মে) অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এনসিপির রাজনীতি থেকে সরে দাড়াঁনোর ঘোষণা হাসনাতের সহযোগী নাজমুলের

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ অবিস্ফোরিত চার ককটেল উদ্ধার

নাটোরে প্রেমিক হত্যার দায়ে ছেলেসহ প্রেমিকা গ্রেফতার

গোমস্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

গুরুদাসপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ যুবককে আহত

শহরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগ

জবি শিক্ষার্থীর মৃত্যু: অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতারের নির্দেশ বহিষ্কার শিক্ষক

রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগে দুইজনকে কারাদণ্ড।

সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন