https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৮ মে ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খানপুরা বাজারের দুই ব্যবসায়ীর মৃত্যুতে বাজার কমিটির উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

প্রতিবেদক
Rubel Sardar
মে ৮, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

খানপুরা বাজারের দুই ব্যবসায়ীর মৃত্যুতে বাজার কমিটির উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা বাজারের ব্যবসায়ী আজাহার সরদার ও জসিম আকনের মৃত্যুতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বাদ জুম্মা উপজেলা পরিষদ জামে মসজিদে এ আয়োজন করা হয়।
মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানপুরা বাজার কমিটির প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রুবেল সরদার, সহ-সভাপতি মো. রুবেল মহুরী, অর্থ সম্পাদক মো. আবুল হোসেন এবং সদস্য মিজানুর রহমান। এ সময় বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে খানপুরা বাজারের ব্যবসায়ী আজাহার সরদার ইন্তেকাল করেন। তাঁর শোক কাটিয়ে না উঠতেই গত ৭ মে ২০২৬ (বৃহস্পতিবার) বাজারের আরেকজন প্রবীণ ও প্রিয় ব্যবসায়ী জসিম আকন মৃত্যুবরণ করেন। অল্প সময়ের ব্যবধানে দুই ব্যবসায়ীর মৃত্যুতে পুরো খানপুরা বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুই ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খানপুরা বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি তপন চন্দ্র সিংহ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও খানপুরা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আ. জ. ম সামসুল আলম। মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমদের জান্নাতুল ফেরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের জন্য ধৈর্য কামনা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ওলি ফাউন্ডেশনের শীত বস্ত্র উপহার

পবিত্র আশুরা কেনো এত গুরুত্বপূর্ণ

কাঠালিয়ায় বিদ্যুৎের শর্ট খেয়ে ঘটনাস্থলেই মারা যায় ১ যুবক

ঝিনাইদহে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছুরিকাঘাতে যুবককে হত্যা

মাদকসম্রাট আকিদুলের আগুনের শিকার ২০ পরিবার খোলা আকাশের নিচে

মান্দায় টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন এমপি ইমাজ

‘বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম’

আমিনপুরে গণ কবর (গণ হত্যার স্থান) সংরক্ষণের দাবি সচেতন মহলের

বাড়ি দখলের জেরে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়-বিএম কলেজ শিক্ষার্থীদের ম‌ধ্যে রাতভর সংঘর্ষ, আহত ১৫৫