https://www.facebook.com/shirsokhabor/
Monday , 22 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজন সিকদারকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদানের দাবিতে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজন সিকদারকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদানের দাবিতে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ প্রতিনিধিঃ  আসন্ন রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদারকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদানের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 ২২ জুন বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আল-আমিন, যুগ্ম আহ্বায়ক আকিব ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস খান, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক আসিফ সিকদার, কৃষি কলেজ শাখার আহ্বায়ক সালমান মাহমুদসহ রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রাজন সিকদার দীর্ঘ ১৭ বছর ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। আন্দোলনের প্রতিটি ধাপে তিনি সাহসিকতার সাথে যুক্ত ছিলেন এবং একাধিক রাজনৈতিক মামলার শিকার হয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, দলের দুঃসময়ে তার অবদান, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ বিবেচনায় তাকে রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানান।

বক্তারা তার বিভিন্ন জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। তারা বলেন, খেয়াঘাট এলাকায় যাত্রী ছাউনি নির্মাণ, চরাঞ্চলের মানুষের চলাচল সহজ করতে রাস্তা নির্মাণ, ভাঙনকবলিত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তার সক্রিয় ভূমিকা রয়েছে।

এছাড়া বাবুগঞ্জ বাজার এলাকায় নিজ উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তার অংশগ্রহণ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।

সভা শেষে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন পেলে রাজন সিকদার ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাংগঠনিক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কয়রায় অবরুদ্ধ ছয় পরিবারকে উদ্ধার করলেন এসিল্যান্ড

তামিম ইকবালকে ‘পরিক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

আমতলীতে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-০৪

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সেলফি কাণ্ডে ২ পুলিশ সদস্য ক্লোজড

১৭ জুলাই বাবুগঞ্জে এনসিপির ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’; উপস্থিত থাকবেন হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বাবুগঞ্জে বিএনপির ঘরে ফেরা: ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেনকে বরণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের এমপি প্রার্থী জয়নুল আবেদীন

কুমিল্লার বরুড়ায় গরু চোরের ৫ সদস্য গ্রেফতার

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর মোবাইল ব্যবসায়ীদের

আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের  নবাগত রোভার সহচরদের   ওরিয়েন্টেশন

শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন আরএমপি’র কমিশনার মহোদয়