https://www.facebook.com/shirsokhabor/
Friday , 18 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জের চাঁদপাশায় ৯ ওয়ার্ডে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

বাবুগঞ্জের চাঁদপাশায় ৯ ওয়ার্ডে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান (মাসুদ রাড়ী) স্বাক্ষরিত পৃথক অনুমোদনপত্রের মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিগুলোর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে সভাপতি করা হয়েছে খলিলুর রহমান সবুজকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. নয়ন হাওলাদারকে। ২ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. শাহিন আলম ও সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক।

৩ নম্বর ওয়ার্ডে সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নয়ন। ৪ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. শামীম ও সাধারণ সম্পাদক মো. সবুজ। ৫ নম্বর ওয়ার্ডে সভাপতি জামাল বেপারী ও সাধারণ সম্পাদক শাওন বয়াতী।

৬ নম্বর ওয়ার্ডে সভাপতি নয়ন কবিরাজ ও সাধারণ সম্পাদক মো. লালন। ৭ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

৮ নম্বর ওয়ার্ডে সভাপতি আসাদুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজবী। ৯ নম্বর ওয়ার্ডে সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক আলী হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিটি ওয়ার্ড কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্যবিশিষ্ট করা হয়েছে।

চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহাজুল ইসলাম বলেন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি এইচ এম তসলিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি রকিবুল হাসান খান ও সদস্য সচিব ওবায়দুল হকের পরামর্শে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান (মাসুদ রাড়ী) বলেন, ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে ডেকোরেটরের দোকানে আগুন লেগে ৩০ লাখ টাকার ক্ষতি

নোয়াখালীতে বিভিন্ন উপজেলা ১২টি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে

ময়মনসিংহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে অগ্নিসংযোগ

ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

ঈশ্বরদী-রূপপুর রেললাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রাকৃতিক দূর্যোগেও নির্বাচনী এলাকায় শেখ হাসিনার উন্নয়ন প্রচারে এমপি জগলুল হায়দারের লিফলেট বিতরণ

সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা

নেত্রকোনায় বই উৎসব অনুষ্ঠিত

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

বাবুগঞ্জে ভাঙা পা নিয়েও ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা রুবেল হোসেন