https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জবিতে সাংবাদিকের উপর হামলা

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২০, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির রিপোর্টার অমৃত রায়ের উপর অতর্কিত হামলা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ১৫ তম আবর্তনের ইকবাল মাহামুদ রানা। বুধবার দুপুর ২ টায় কেন্দ্রীয় ক্যাফেটিরিয়া এ ঘটনা ঘটে।

জানা যায়, জবি ছাত্রলীগের কর্মীরা ক্যান্টিনে সিরিয়াল টোকেন ছাড়াই  খাবার নিতে গিয়ে সিরিয়ালে থাকা অন্যান্য শিক্ষার্থীদের টোকেন ফেলে দিয়ে  গালিগালাজ করে। ক্যাফেটিরিয়ায় হুলুস্থুল দেখে জিজ্ঞাসাবাদ করতে গেলে সাংবাদিককে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে খেতে বসা অবস্থায় অভিযুক্ত রানা অতর্কিত হামলা চালায়।

তখন সেখানে  উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন উপস্থিত হয়ে হামলাকারীদের নিবারণ করে এবং বিচারের আশ্বাস দিয়ে বিষয়টি আপাত স্থবির করতে বলেন। কিন্তু বিকেল পেরিয়ে রাত হয়ে গেলে তিনি কিছু জানান নি।

বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক তথা শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম সেখানে উপস্থিত হন ও বিষয়টি সম্পর্কে জানতে পারেন এবং রিপোর্টার্স ইউনিটির সাথে কথা বলেন। পরবর্তীতে তিনি ছাত্রকল্যান পরিচালক হিসেবে সুপারিশ করে প্রক্টর বরাবর লিখিত অভিযোগের উপদেশ দেন।

এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, “আমি এ বিষটির যথাযথ বিচারের ব্যবস্থা করবো। লিখিত অভিযোগ অনুযায়ী আমি ঐ শিক্ষার্থীকে ডেকে এর দ্রুত ব্যবস্থা নিবো।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

ডোমারে ডাকাতির পাঁচ মাস পর আন্তজেলা ডাকাত দলের ১ সদস্য খানসামা থেকে গ্রেফতার।

কুড়িগ্রামে ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে আগুন।

তিস্তার পানিতে ভেসে আসা দুই ভারতীয় মরদেহ ফেরত দিলো পুলিশ

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

ছাত্রদলকে ভোট দিলে ‘১০ নম্বর’ বেশি দেওয়ার প্রস্তাব শিক্ষকের

কাঠালিয়া এক রাতে ১২ জনকে গ্রেফতার

সাতক্ষীরা জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ওয়ার্কশপ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ