https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পুলিশ তদন্তে পানিতে ডুবে মৃত্যু, পিবিআই তদন্তে হত্যা

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ১৭, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনির হোসেন মনির (১৯) মৃত্যুর ঘটনার আসল রহস্য উদঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মৃত্যুর ৯ মাস পর তদন্তে বেরিয়ে এলো এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার সকলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআইয়ের সিরাজগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম।

পুলিশ সুপার বলেন, ২০২২ সালের ১০ নভেম্বর, দুপুরে মনির হোসেন শাহজাদপুর উপজেলায় রূপপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরে ১২ নভেম্বর করতোয়া নদীতে তার লাশ পাওয়া যায়। পরে মনির বাবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এটিকে স্বাভাবিক মৃত্যু বলে তদন্ত রিপোর্ট দাখিল করে পুলিশ। এ রিপোর্টের পক্ষে বাদি নারাজি দিলে মামলাটির তদন্ত ভার আমাদের হাতে আসে। আমরা এটি নিয়ে কাজ করেতে গিয়ে দেখতে পাই, পানিতে ডুবে মৃত্যু হলেও মৃতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ও ঘটনার দিনের তথ্য সংগ্রহ করে গত ১৩ আগস্ট শাহজাদপুর উপজেলায় রূপপুর গ্রামের মৃত হাফিজের ছেলে আব্দুল কাদের ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে মাহাবুব হাসান রিমনকে (২৫) আটক করা হয়। পরে তারা হত্যার কথা স্বীকার করে জানান, তারা দুইজনসহ আরও দুইজন ঘটনার দিন একসাথে মাদক সেবন করার পর কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরের মুখে, বুকে ও মাথায় কিল ঘুষি মারা হয়। এক পর্যায়ে মনির নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলে ঘটনা অন্যদিকে প্রভাবিত করার জন্য তাকে মাঝ নদীতে নিয়ে গিয়ে ফেলে দেই।

১৬ আগস্ট আদালতে তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে। বাকি আসামিদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান এ পিবিআই কর্মকর্তা।

এর আগে মনির বাবা হারুন আর রশিদের দায়ের করা মামলার তদন্ত শেষে পুলিশ এটিকে আত্মহত্যা বলে দাবি করেছিলো। ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে বাদির নারাজির পর মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। পরে গত ১৩ আগস্ট আসামিদের আটক করার পর তাদের দুইজন এ হত্যার কথা স্বীকার করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীর বেগমগঞ্জে পিস উইন্ডস জাপান ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ

বড়লেখার বর্ণিতে প্রয়াত এবাদুর রহমান চৌধুরী সাহেবের স্বরণে শোক সভা মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা

বিয়ের দাবীতে অনশন সপ্তম শ্রেনীর ছাত্রীর!

নবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মসজিদের সহায়তায় এমপি শিবলী সাদিক

ছেলের বিয়ের দিনে বাড়িতে মেয়ে বিয়ের দাবিতে অনশন

কালীগঞ্জে সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

দুর্নীতির ঘোষণা দেয়া এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন