https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 12 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মাসুদ রানা, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে মমিনুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) ভোররাতে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে ওসি জানান, ভোক্তভোগী তরণী(১৫) উপজেলার সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। ১৯ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে তার নানা বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে ওই তরুণী নিখোঁজ হন। সাম্ভব্য জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে তার পরিবার থানায় নিখোঁজ ডায়েরী করেন। পরবর্তীতে সরিষাবাড়ী থানা পুলিশ ঢাকার তুরাগ থানার উত্তরা ১০নং সেক্টর থেকে ওই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় শনিবার ( ১১ অক্টোম্বর) সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মমিনুল ইসলামসহ ৪জনকে আসামী করে তার নাবালিকা মেয়েকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

ওসি বলেন, এ ঘটনায় ভোক্তভোগীর মা ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। বাকীদের গ্রেপ্তার অভিযান অব্যহত আছে। ভুক্তভোগী শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, প্রতিহত করার শক্তি নেই: প্রেস সচিব

পতনের সময় কাছে আসায় সরকার দিশেহারা হয়ে গেছে: দুলু

গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান গ্রেফতার, রাজনৈতিক মহলে আলোচনা

শ্যামনগরে বিভিন্ন সাজা পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ

সহকারী শিক্ষক সুশান্ত কুমারের বিরুদ্ধে কোচিং সেন্টার খুলে বাণিজ্যের অভিযোগ

মৌ মধুবন্তী এর কবিতা “বীক্ষণাতীত”

রাজশাহীর বাগমারায় ৩রা নভেম্বর ”জেল হত্যা দিবস” পালিত হয়েছে

ঝিনাইদহ কালীগঞ্জে ৭৭ বোতল ফেনসিডিল সহ স্বামী-স্ত্রী আটক।