https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 23 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

২৫ ডিসেম্বর বিমানযাত্রীদের আগেভাগে বের হবার পরামর্শ

আসছে ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিশেষ পরিস্থিতিতে বিমানযাত্রীদের ভোগান্তি এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। এর ফলে ওই এলাকাগুলোতে তীব্র যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এই অবস্থায় বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক- উভয় রুটের যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সময়ের অনেক আগে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর বৃহস্পতিবার সকালে তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। দলটির পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিশাল জমায়েতের প্রস্তুতি নেয়া হয়েছে।

মূলত এই জনসমাগম ঘিরেই বিমানবন্দর ও উত্তরামুখী প্রধান সড়কগুলোতে যান চলাচলে ধীরগতি বা অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে।

বিপুল এই জনসমাগম সামাল দিতে এবং বিমানবন্দরের অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এরই মধ্যে সতর্ক অবস্থান নিয়েছে। বিমানবন্দরের ভেতরে ও বাইরের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যানজটের কারণে কোনো যাত্রী যেন ফ্লাইট মিস না করেন, সেজন্য ট্রাফিক পুলিশ ও বিমান কর্তৃপক্ষ বারবার সতর্কতা অবলম্বন করতে বলছেন। বিশেষ করে বিদেশগামী যাত্রীদের হাতে ৩ থেকে ৪ ঘণ্টা অতিরিক্ত সময় রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবকে মৃত্যু

দৌলতপুরের চৌধুরী পরিবারকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশ্য কি?

চিকিৎসকের সিদ্ধান্তহীনতা কারনে শিশুর মৃত্যু

বারহাট্টায় জেলা পুলিশের সুধী সমাবেশ

নোবিপ্রবির বিএমএস বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে নোবিপ্রবি ছাত্রলীগ

স্যান্ডেলের মধ্যে হেরোইন, নারীসহ গ্রেফতার ২

সড়কের পাশে পড়েছিল মেকানিকের মরদেহ

সাংবাদিক হারুনুর রশিদ হাবিবুল্লাহ কে বিএমএসএস এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

এনসিপির নেতার অফিসে বসে মদের আসর, তিনিই নাকি আগামীতে এমপি হতে চান: নীলা ইস্রাফিল

বীরগঞ্জে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা।