https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 11 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে কালো ধোঁয়ার অভিযোগে টায়ার রিসাইক্লিং প্লান্টে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ সুগন্ধা নদীর তীরে ফসলি জমি, চারপাশে বসতবাড়ি ও কৃষিজমি। এমন পরিবেশেই গড়ে ওঠা টায়ার ও প্লাস্টিক পাইরোলাইসিস কারখানা থেকে কালো ধোঁয়া ও দূষণের অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের অভিযোগের পর এবার ওই কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দ্বারিকা এলাকায় ‘পায়রা রিসাইক্লিং প্লান্ট’ নামে ওই টায়ার রিসাইক্লিং প্লান্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন বলে জানা গেছে। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে একটি মামলা দায়ের করে একজনকে আসামি করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে ওই এলাকায় কারখানাটি স্থাপন করা হয়। শুরুতে কারখানার কার্যক্রম নিয়ে তেমন আপত্তি না থাকলেও পরবর্তীতে কালো ধোঁয়া ও দূষণের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়। কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণে আশপাশের মানুষ স্বাভাবিক জীবনযাপনে সমস্যায় পড়ছেন বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান খোকন বলেন, শুরুতে কারখানাটির ক্ষতিকর দিক সম্পর্কে এলাকার মানুষ তেমন বুঝতে পারেননি। পরে কালো ধোঁয়া ও দূষণের মাত্রা বাড়তে থাকলে কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য মালিকপক্ষকে অনুরোধ করা হয়। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি।

স্থানীয়রা আরও জানান, গত বছর কারখানাটির কালো ধোঁয়া ও দূষণের অভিযোগ তুলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। এরপরও কারখানাটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ তাদের।

এর আগে গত ২৫ জুন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো আইনি নোটিশেও ‘পায়রা রিসাইক্লিং প্লান্ট’-এর কার্যক্রম নিয়ে পরিবেশগত ঝুঁকির কথা উল্লেখ করা হয়। নোটিশে সাত দিনের মধ্যে কারখানাটি বন্ধের দাবি জানানো হয়েছিল।

নোটিশে দাবি করা হয়, সুগন্ধা নদীর তীরবর্তী ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানাটির কার্যক্রমের কারণে কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস ও শিল্পবর্জ্যে স্থানীয় পরিবেশ, জনস্বাস্থ্য ও নদীর প্রতিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, পরিবেশ সুরক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জনগনের নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে- অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ

গোমস্তাপুরের রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ

পাবনায় কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন হাসপাতালে

দৌলতপুরের চৌধুরী পরিবারকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশ্য কি?

হান্নান মাসউদকে ‘হত্যার হুমকি’: সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, বড়লেখায় পরিবেশ মন্ত্রী

নলছিটিতে পৈতৃক জমিতে ফার্ম নির্মাণে বাধা ও সন্ত্রাসী হামলার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ

মধ্যনগরে ২৪ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি সহ ৫ চোরাকারবারি আটক।

গুচ্ছ নিয়ে জবির সিদ্ধান্ত হবে একাডেমিক কাউন্সিলে

অপহরণের পর ভারতে পাচার, ৫ মাস পর কিশোর উদ্ধার।।