https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 9 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে ইয়াবাসহ সবুজ আটক, মাদক বিক্রিসহ নানা অভিযোগ স্থানীয়দের

বাবুগঞ্জে ইয়াবাসহ সবুজ আটক, মাদক বিক্রিসহ নানা অভিযোগ স্থানীয়দের

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ১০ পিস ইয়াবাসহ সবুজ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সবুজ কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মুজাহার চৌকিদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান চালানোর সময় সবুজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এ ছাড়া দক্ষিণ ভুতেরদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় চলমান সড়ক নির্মাণকাজের জন্য রাখা বালু স্থানীয় কয়েকটি বসতবাড়ির চলাচলের রাস্তার পাশে ফেলার ঘটনায় সবুজসহ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় থেকে সবুজ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান হাওলাদার বলেন, ইয়াবাসহ সবুজকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উৎসব মুখর আয়োজনে দাগনভূঞায়  সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ

শেষ মুহূর্তে চট্টগ্রামের দল প্রত্যাহারের আবেদন, যে সিদ্ধান্ত নিল বিসিবি

আমি অসহায় মানুষের সেবক হয়ে থাকতে চাই – লন্ডন প্রবাসী আবুল আজাদ

লংগদুতে নজর কেড়েছে কাঠ ব্যবসায়ী সমিতি,নিজেদের অর্থায়নে করলেন রাস্তা নির্মান

জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সিদ্ধান্ত এখনই আমলে নিচ্ছি না: জবিশিস

বিএনপি ছাড়াও অন্যান্য দল গুলাও নির্বাচনে যাবে না! মির্জা ফখরুল আলমগীর

সিরাজগঞ্জে মানব কল্যান সংঘ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা