https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 9 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদে পুনরায় প্রার্থী হতে চান মিজানুর রহমান মিন্টু

বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদে পুনরায় প্রার্থী হতে চান মিজানুর রহমান মিন্টু
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু আসন্ন উপজেলা শ্রমিক দলের নতুন কমিটিতে পুনরায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে তিনি জানান, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দলীয় প্রতিটি কর্মসূচি এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের দিকনির্দেশনা ও নেতৃত্বে তিনি দলীয় দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে মিজানুর রহমান মিন্টু দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিগত দিনে তাকে ১৩টি রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হয়েছে। এ ছাড়া তাকে একাধিকবার কারাবরণ ও রিমান্ডের যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বিভিন্ন সময় পুলিশি নির্যাতন, হামলা-মামলার পাশাপাশি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দখল ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি জানান।

নানামুখী প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মুখেও তিনি কখনো দলের আদর্শ থেকে বিচ্যুত হননি এবং রাজপথের লড়াইয়ে অবিচল ছিলেন বলে দাবি করেন।

আসন্ন বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব পেতে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মিজানুর রহমান মিন্টু আরও বলেন, দল যদি তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবমূল্যায়ন না করে মূল্যায়ন করে, তবে তিনি ভবিষ্যতে শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করে যাবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াল মান্দা স্কুলের নিয়োগের ক্ষেত্রে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ সম্মেলন

১ জানুয়ারি বই পাচ্ছে না কোটির বেশি শিক্ষার্থী

নোয়াখালীতে কৃষি সম্প্রসারণ বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত।

চিকিৎসায় অবহেলার অভিযোগে বীরপ্রতীক রতন শরীফের মৃত্যু: সন্তানের অভিযোগ, বাবুগঞ্জে শোক ও ক্ষোভ

ঠাকুরগাঁওয়ে সামাজিক ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আমতলীতে ৬ লক্ষ টাকা মূল্যের ৪টি মহিষ চুরি

ঝিনাইদহে সাড়ে ৯২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক!

ভালবাসা দিবসে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেল যুবক

ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক