https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 4 April 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্কুলের কমিটি গঠন কেন্দ্র করে হামলার শিকার দুই শিক্ষক

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অর্তকিত হামলার শিকার হয়েছেন বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক শাকিল আহম্মেদ ও ইমন চন্দ্র দাস।

বুধবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোণা থেকে আটপাড়ার খিলা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে আমগাইল বাজার নামক স্থানে পৌঁছালে আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানভীরসহ তার সহযোগীরা দুই শিক্ষকের উপর অর্তকিত হামলা করে। শিক্ষকদের বেদরক মারধর করে। এতে সহকারী শিক্ষক শাকিল আহম্মেদের একটি পা ভেঙে যায় ও ইমন চন্দ্র দাস গুরুতর আহত হয়।

পরে শিক্ষকদের আমগাইল নামক স্থান থেকে তানভীরের মোটরসাইকেল ও রাজনের মোটরসাইকেলে করে জোর-পূর্বক বরতুশি নামক নির্জন স্থানে ভয়ভীতি দেখিয়ে প্রায় দুই ঘন্টা আটকিয়ে রাখে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে হামলাকারীরা তাদেরকে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উল্লেখ্য যে গত (১ এপ্রিল) রোববার খিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির অভিবাভক সদস্য নিবার্চন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে সাবেক সভাপতির পক্ষে নির্বাচিত সদস্য বেশী থাকায় তানভীর পরাজিত হয়। এ বিষয়টি জানার পর তানভীর, সোহেল, রাজনসহ ১৫-২০ জন তাদের উপর হামলা করে।

এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লিবিয়া আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় পালিত 

ঈশ্বরদীতে আলোচিত সেই ১২ কৃষকের জামিন মঞ্জুর

আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর উদ্দোগে জাতীয় শোক দিবস পালন

পাবনায় দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী তক্ষকসহ এক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড।

রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বাতিঘরের শীতবস্ত্র বিতরণ

বাবুগঞ্জ শ্রমিক দলের কমিটি বিলুপ্ত, ৩১ বছরের পথচলা নিয়ে সাবেক সভাপতি ফরিদ হোসেনের বার্তা